১৯ অগাস্ট, ২০২৪ ০১:১৩ পিএম

নতুন দায়িত্ব পেলেন বিএসএমএমইউর ৮ চিকিৎসক

নতুন দায়িত্ব পেলেন বিএসএমএমইউর ৮ চিকিৎসক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বর্তমান পরিস্থিতি বিবেচনায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৮ চিকিৎসককে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ সোমবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ডা. মো. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এই বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আপতকালীন সময়ে প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন বিভাগে কর্মরত চিকিৎসকদেরকে সাময়িকভাবে তাঁদের নিজ দায়িত্ব হিসেবে বিভিন্ন অফিসে তাঁদের স্ব স্ব নামের পার্শ্বে বর্ণিত পদে পদায়ন করা হলো।

দায়িত্ব পাওয়া চিকিৎসকরা হলেন- বিশ্ববিদ্যালয়ের চর্ম ও যৌন রোগ বিভাগের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু নাছের, ইউরোলজি বিভাগের ডা. জাফর ইকবাল, মোহাম্মদ এরশাদ আহসান ও মাহবুবুল ইসলাম খন্দকার, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের ডা. মোহাম্মদ মশিউর রহমান, ভাসকুলার সার্জারি বিভাগের ডা. এ কে আল মিরাজ, অর্থোডনটিক্স বিভাগের ডা. এ কে এম কবির আহমেদ এবং কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডনটিক্স বিভাগের ডা. মো. রিয়াদুল জান্নাত।

►অফিস আদেশটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক